প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 12:00 am || প্রকাশের তারিখ: May 16, 2026, 12:26 pm
কেশবপুরে সাংবাদিককে হুমকি ও ব্ল্যাকমেইলিংয়ের প্রতিবাদে মানববন্ধন: ‘হ্যানি ট্রাপার’ রেশমার গ্রেপ্তারের দাবি
কেশবপুরে সাংবাদিককে হুমকি ও ব্ল্যাকমেইলিংয়ের প্রতিবাদে মানববন্ধন: ‘হ্যানি ট্রাপার’ রেশমার গ্রেপ্তারের দাবি
মোস্তাবিন সিয়াম (যশোর) :
কেশবপুরের কথিত ‘হ্যানি ট্রাপার’ ও প্রতারক চক্রের মূলহোতা রেশমা কর্তৃক সংবাদকর্মী রাজীব চৌধুরীকে গালিগালাজ এবং মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা কথিত এই নারী প্রতারককে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, রেশমা দীর্ঘদিন ধরে এলাকায় ‘হ্যানি ট্রাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসাচ্ছে এবং সর্বস্ব লুটে নিচ্ছে। একজন পেশাদার সাংবাদিকের ওপর তার এই ধৃষ্টতা ও মিথ্যা মামলার হুমকি গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল। প্রশাসন যদি দ্রুত এই দুর্ধর্ষ প্রতারককে গ্রেপ্তার না করে, তবে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচির ডাক দেবে।
উক্ত প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন কেশবপুরের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
• মোঃ ওয়াজ ওয়াজেদ খান ডবলু – সভাপতি, প্রেসক্লাব কেশবপুর।
• মোঃ আশরাফুজ্জামান – সভাপতি, কেশবপুর নিউজ ক্লাব।
• মোঃ শামীম আখতার মুকুল – সভাপতি, ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস), কেশবপুর শাখা।
• মোঃ এনামুল হাসান – প্রতিনিধি, এনটিভি (মনিরামপুর ও কেশবপুর)
মানববন্ধনে উপস্থিত অন্যান্য গণমাধ্যমকর্মীরাও রেশমার নানাবিধ প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের খতিয়ান তুলে ধরেন এবং তার পেছনের গডফাদারদেরও খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উক্ত মানববন্ধনে কেশবপুর ও আশপাশের অঞ্চলের বিভিন্ন জাতীয়, আঞ্চলিক এবং অনলাইন পোর্টালের বিপুল সংখ্যক সাংবাদিক ও স্থানীয় সচেতন নাগরিক অংশ নেন।