আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 10:03 pm || প্রকাশের তারিখ: May 19, 2026, 3:49 pm
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রাক-বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রাক-বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎

আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:

‎

‎জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ श्रमिक কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিভিন্ন পেশার ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে এক প্রাক-বাজেট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিকের বাজেট ভাবনা শীর্ষক এই সভায় দেশের শ্রমজীবী মানুষের অধিকার, মজুরি এবং আসন্ন বাজেটে শ্রমিকদের স্বার্থ সুরক্ষার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎

‎আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাই আসন্ন জাতীয় বাজেটে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং ন্যায্য মজুরির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।

‎

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি দেশের বিভিন্ন সেক্টরের ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের দাবি ও বাজেট ভাবনাগুলো তুলে ধরেন এবং শ্রমিকবান্ধব বাজেট প্রণয়
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম