আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 10:03 pm || প্রকাশের তারিখ: May 20, 2026, 7:30 pm
বাবার রেখে যাওয়া কর্ম করছি পঁচিশ বছর যাবত নবীনগরের কামার উজ্জ্বল
বাবার রেখে যাওয়া কর্ম করছি পঁচিশ বছর যাবত নবীনগরের কামার উজ্জ্বল

নিজস্ব প্রতিবেদক 

 

ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার বেলানগর গ্রামে টুংটাং শব্দে লোহা পিটিয়ে তৈরি হচ্ছে দা,চাপাতি, চাকু,সহ বিভিন্ন সামগ্রী, আসছে পবিত্র ঈদুল আজহা কে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামার পাড়ার কামারশিল্পরা, সরেজমিনে গিয়ে কথা বলে জানা যায়, বাবার ঐতিহ্য ধরে রেখেছেন ছেলে উজ্জ্বল দে, কথা হয় তার সাথে তিনি জানান পঁচিশ বছর যাবত বাবার রেখে যাওয়া কাজ করছি যদিও এখন আর আগের মতো ব্যবসা তেমন ভালো না তবুও বাবার সৃতি ধরে রাখতে এই পেশায় রয়ে গেছি,তবে ঈদ কে সামনে রেখে কাজ ভালো পাচ্ছি, আমাদের বানানো ছুড়ি, চাকু,চাপাতি, দায়ের ভালো অর্ডার হচ্ছে, আবার কেউ কেউ আমাদের এখান থেকে কিনে নিচ্ছেন, আমার আরো তিন চারজন কর্মচারি আছে সব মিলিয়ে এখন ব্যস্ত সময় পার করছি। এ সময় কামারের বাড়িতে কাজ করা কয়েকজন কর্মচারী জানান কেউ মাসিক বেতনে আবার কেউ পাঁচ শত টাকা রোজে কাজ করছেন, গত কয়েকদিন যাবত প্রচন্ড গরম পরছে এখন কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, গরীব মানুষ কি করবো দুবেলা খাবার যোগাতে কাজ তো করতে ই হবে।৫০ থেকে ৬০ বছর যাবত এই গ্রামে কামারশিল্পরা কাজ করছেন,আকার ও আকৃতিভেদে একটা চাপাতি তৈরি করতে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন। দা, বঁটি, ছুড়ি, চাকু তৈরিতে ২০০ টাকা থেকে ৫০০ টাকা নিচ্ছেন তারা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম