আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 10:03 pm || প্রকাশের তারিখ: May 20, 2026, 7:35 pm
ভৈরবের ‘মাদক সম্রাট’ উমান অবশেষে গ্রেফতার, নেপথ্যে ২০০ জনের বিশাল সিন্ডিকেট!
ভৈরবের ‘মাদক সম্রাট’ উমান অবশেষে গ্রেফতার, নেপথ্যে ২০০ জনের বিশাল সিন্ডিকেট!

 

নাজমুল ইসলাম নাহিদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। 

 

কিশোরগঞ্জের ভৈরবে প্রায় ২০০ জন চেইন মাদক কারবারির মূলহোতা ও এলাকার কুখ্যাত ‘মাদক সম্রাট’ উমান মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

 

​আজ বুধবার (২০ মে) সকাল ৯:০০ ঘটিকায় ভৈরব থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত উমান মিয়া দীর্ঘদিন ধরে ভৈরব থানা এলাকাসহ আশেপাশের অঞ্চলে একটি শক্তিশালী মাদক চোরাচালান ও ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে এবং সে একাধিক গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি ছিল।

 

​প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সাধারণ মানুষকে মাদকের নেশায় ধ্বংস করে, অবৈধ মাদক ব্যবসার কালো টাকায় উমান মিয়া এলাকায় একটি বিশাল ৫ তলা বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছে। দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আড়ালে থাকলেও শেষ রক্ষা হয়নি তার।

 

​ভৈরব থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত উমান মিয়াকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা পুলিশের এই কঠোর অবস্থান ও জিরো টলারেন্স নীতি আগামীতেও অব্যাহত থাকবে।

 

​কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং ভৈরব থানার অফিসার ইন-চার্জ (ওসি) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই সফল অভিযানটি পরিচালিত হয়। জেলা পুলিশের এমন সাঁড়াশি অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম