আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 10:03 pm || প্রকাশের তারিখ: May 20, 2026, 7:39 pm
বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নুরুদ্দীন সোহেল এর বিদায় এবং নবাগত সচিব এ কে এম নবিউল ইসলাম এর বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ নুরুদ্দীন সোহেল এর বিদায় এবং নবাগত সচিব এ কে এম নবিউল ইসলাম এর বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

মোঃমাঈনুদ্দিন বান্দরবান জেলা প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ৪নং বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে ২০মে বুধবার বিকাল ৩:টার দিকে বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন:৪নং বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃআল আমিন বিশ্বাস।

ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের সচিব আতাউল গনি পারভেজ এর পরিচালনায় বক্তব্য রাখেন, পরিষদের বিদায়ী সচিব মোঃ নুরুদ্দীন সোহেল, নবাগত সচিব এ কে এম নবিউল ইসলাম ,সাহারবিল ইউনিয়ন পরিষদের সচিব ফয়সাল উদ্দিন আহমদ,বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃনুরুল আবসার, আহবায়ক:মোঃ গিয়াসউদ্দিন, যুগ্ম আহবায়ক মিজানুল সহ এলাকার ৪নং বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান সহ প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের বিদায়ী সচিব নুরুদ্দীন সোহেল একজন দক্ষ এবং পরিশ্রমী কর্মকর্তা ছিলেন। তিনি তার মেধা, শ্রম, দক্ষতা এবং প্রাজ্ঞতার মাধ্যমে অত্র ইউনিয়নের সকলশ্রেণীর মানুষের কাছে নাগরিক সেবা পৌঁছে দিয়েছেন এবং হয়ে উঠেছেন এই এলাকার অবিচ্ছেদ অংশ। তিনি অফিসে সময়মতো পরিষদে এসে নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন শেষে আবার বাড়িতে গিয়েও পরিষদের কাজ করতেন।

বক্তারা বলেন তিনি দীর্ঘ এই পথচলায় চেয়ারম্যান মেম্বার এবং গ্রাম পুলিশদের সাথে জনসচেতনতার পাশাপাশি মানবিক কাজ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন। আমরা বিশ্বাস করি এই মানুষটি যেখানেই যাবেন, সেখানে তিনি তার কর্মের দ্যুতি ছড়িয়ে দিতে পারবেন।

এসময় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন

পরে ইউনিয়ন পরিষদ প্রশাসকের নেতৃত্বে পরিষদের পক্ষ থেকে বিদায়ী সচিব মোঃনুরুদ্দীন সোহেলের হাতে ভালোবাসা স্বরূপ শুভেচ্ছা স্মারক এবং উপহার তুলে দেয়া হয় । একই সাথে নবাগত সচিব এ কে এম নবিউল ইসলামকে সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম