আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 10:03 pm || প্রকাশের তারিখ: May 23, 2026, 2:21 pm
জননিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিতকরণে গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য
জননিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিতকরণে গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য

‎

‎আজিজুর ইসলাম স্টাফ রিপোর্টার:

‎

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি স্টেশনের সার্বিক কার্যক্রম, জননিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি সেবা কার্যক্রমের খোঁজখবর নেন।

‎

‎পরিদর্শন উপলক্ষে আয়োজিত একটি বিশেষ মতবিনিময় সভায় সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান উপস্থিত কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সাথে আলোচনা করছেন। ফায়ার সার্ভিসের নিয়োজিত কর্মকর্তাগণ এ সময় অত্যন্ত আন্তরিকতার সাথে স্টেশনের বর্তমান পরিস্থিতি এবং জরুরি সেবা প্রদানের প্রস্তুতি সম্পর্কে তাকে বিস্তারিত অবহিত করেন।

‎

পরিদর্শন শেষে সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান বলেন, যেকোনো দুর্যোগ ও জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকা অপরিসীম। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ফায়ার ফাইটারদের সবসময় প্রস্তুত থাকতে হবে। এলাকার সর্বসাধারণের জরুরি সেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করতে সরকার বদ্ধপরিকর।

‎এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গোদাগাড়ীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম