প্রিন্ট এর তারিখ: July 15, 2026, 9:00 pm || প্রকাশের তারিখ: May 30, 2026, 1:06 pm
পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু
(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পোরশায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তহোরুল ইসলাম (৩৬) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টায় উপজেলার নিতপুর ইউনিয়নের শোভাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তহোরুল ইসলাম শোভাপুর গ্রামের মৃত্যু রোবু মিস্ত্রি এর ছেলে। তিনি পেশায় একজন সোয়া মিল চালক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তহোরুল ঐ দিন নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হন। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ বিষয়ে একটি ইউ ডি মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে