আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 19, 2026, 3:52 pm || প্রকাশের তারিখ: May 31, 2026, 1:24 pm
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক ফ্যাক্টরী, বসত ঘরে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি 

নরসিংদী প্রতিনিধি 

নরসংদীর শিবপুরের কারারচরে প্লাস্টিক কারখানা ও বশত ঘর দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ৩১ মে রবিবার রাত চারটার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর সুলতানা ফিলিং স্টেশন এর সামনে ভাই ভাই প্লাস্টিক কারখানা, প্লাস্টিকের বিভিন্ন মালামালসহ দুটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে নরসিংদী সদর, শিবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে, জানা যায়, কারখানাতে কোন লোকজন ছিল না।ঈদের ছুটি ছিল। কারখানাও বন্ধ ছিল। রবিবার রাত চারটার দিকে কারখানার আশপাশের লোকজন কারখানায় আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার করে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়।কারখানার মালিক শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর গুপ্ত পাড়ার মাতু মিয়ার ছেলে মোঃ মোস্তফা মিয়া জানান, ঈদের ছুটির কারণে তার কারখানা বন্ধ ছিল।কারখানার সাথেই তার দুটি টিনসেড বসত ঘর ছিল। সেখানে কেউ ছিল না।

রবিবার রাত চারটার দিকে আমি খবর পাই আমার কারখানা ও ঘরে আগুন লেগেছে। আগুনে আমার কারখানা ও ঘর পুড়ে যায়। এতে আমার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমার ধারণা দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। শিবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম উৎপল জানান, রবিবার রাত চারটায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতির ধারণা করা হচ্ছে। কি কারনে আগুন লেগেছে, তা তদন্তের পর বলা যাবে। শিবপুর মডেল থানার এসআই কামরুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি।আগুন লাগার কারণ তদন্তের পর বলা যাবে।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম