আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 3:43 pm || প্রকাশের তারিখ: June 2, 2026, 2:28 pm
মাহমুদা হাবিবাকে মুন্ডুমালা পৌর বিএনপির অভিনন্দন ও সংবর্ধনা জ্ঞাপন।
মাহমুদা হাবিবাকে মুন্ডুমালা পৌর বিএনপির অভিনন্দন ও সংবর্ধনা জ্ঞাপন।

 

‎আজিজুর ইসলাম স্টাফ রিপোর্টার:

‎

‎বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩১৩ (মহিলা আসন-১৩)-এর নবনিযুক্ত মাননীয় সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা আপার সংবর্ধনা অনুষ্ঠান আজ বিকেলে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

‎রাজশাহী জেলা বিএনপির পক্ষ থেকে আয়োজিত এই জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুন্ডুমালা পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

‎

‎সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশ, গণতন্ত্র এবং জনগণের মৌলিক ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান যে আন্দোলন চলছে, মাহমুদা হাবিবা আপার বলিষ্ঠ নেতৃত্ব সেই আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও বেগবান করবে। ত্যাগী ও মাঠপর্যায়ের এই নেত্রীর হাত ধরে আগামী দিনে রাজপথের আন্দোলন নতুন মাত্রা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

‎

‎অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে মুন্ডুমালা পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মাহমুদা হাবিবা দেশ ও জনগণের কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎নেতৃবৃন্দ মাহমুদা হাবিবা আপার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তাঁর রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

‎

‎মুন্ডুমালায় এমপি মাহমুদা হাবিবা আপাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩১৩ (মহিলা আসন-১৩)-এর মাননীয় সংসদ সদস্য, আমাদের পরম শ্রদ্ধেয় মাহমুদা হাবিবা আপার সংবর্ধনা অনুষ্ঠানে আজ বিকেলে মুন্ডুমালা পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। দেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব আরও শক্তিশালী ও বেগবান হোক এই প্রত্যাশাই করি। মহান আল্লাহ তাআলা উনাকে সুস্থ ও দীর্ঘজীবী রাখুন। আমিন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম