আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 1:17 pm || প্রকাশের তারিখ: October 24, 2019, 12:37 pm
পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত
শাহরিয়ার কবিরঃ পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।খুলনার পাইকগাছায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, পরিসংখ্যান কর্মকর্তা মোজাফফর হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলী নূর হোসেন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, একটি বাড়ী একটি খামার প্রকল্প সমন্বয়কারী জয়া রানী রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক মঈন উদ্দীন শেখ, পানিই জীবন প্রকল্পের সায়েম আলী, সিসিটি অরুণ ঢালী, শিক্ষক মেরিনা রহমান ও শিক্ষার্থী তিশা
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম