আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 6:32 am || প্রকাশের তারিখ: October 24, 2019, 12:42 pm
নেত্রকোনা পুলিশ সুপারের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি(নেত্রকোনা): আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে জেলা পুলিশের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম,নেত্রকোণা সদর সার্কেল ফখরুজ্জামান জুয়েল, জেলা ডিবির ওসি শাহনূর আলম,নেত্রকোণা সদর থানার ওসি তাজুল ইসলামসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকগন ছিলেন ।

জেলা পুলিশের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ কেন্দুয়া থানায় উদ্ধারকৃত অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক নারী ও তার নবজাতক শিশুর পরিচয় খুঁজতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে পুলিশ প্রশাসন।

এ ছাড়াও জেলার বিভিন্ন উল্লেখযোগ্য মামলা নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন পুলিশ কর্মকর্তারা। এ সময় জেলার প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম