আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:22 am || প্রকাশের তারিখ: June 6, 2026, 3:58 pm
​কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও হাসপাতাল পরিদর্শন
​কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও হাসপাতাল পরিদর্শন

​নাজমুল ইসলাম নাহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি

 

 

​“নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০৬ জুন ২০২৬ তারিখ, শনিবার জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়, কিশোরগঞ্জের যৌথ উদ্যোগে এই র‍্যালির আয়োজন করা হয়।

​র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ-এ গিয়ে শেষ হয়। র‍্যালিতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের কর্মচারী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

​র‍্যালি শেষে জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের সেবার মান নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

 

​অবকাঠামোগত উন্নয়ন: শিশু ওয়ার্ডের পরিবেশ উন্নত করা এবং লেবার ওয়ার্ডের এয়ার কন্ডিশন দ্রুত সচল করা।

​স্বাস্থ্যসেবা: ডেঙ্গু ওয়ার্ডের রোগীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।

​খাবার ও পরিবেশ: হাসপাতালের খাবারের মান উন্নত করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা।

​তিনি ডেঙ্গু মোকাবিলায় সরকার নির্দেশিত ‘প্রতি শনিবার পরিষ্কার অভিযান’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

​এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন, কিশোরগঞ্জ (দ্বায়িত্বপ্রাপ্ত) ডাঃ মোঃ নাজমুল করিম, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জনাব জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল হাসান মারুফসহ জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম