আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 9, 2026, 9:45 pm || প্রকাশের তারিখ: June 9, 2026, 12:53 am
কিশোরগঞ্জের করিমগঞ্জে ‘বালিখলা যাত্রী ছাউনী’র ভিত্তিপ্রস্তর স্থাপন
কিশোরগঞ্জের করিমগঞ্জে ‘বালিখলা যাত্রী ছাউনী’র ভিত্তিপ্রস্তর স্থাপন

 

নাজমুল ইসলাম নাহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:

 

​কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকায় যাত্রী সাধারণের যাতায়াত ও অপেক্ষার সুবিধার্থে ‘বালিখলা যাত্রী ছাউনী’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সোমবার (৮ জুন, ২০২৬) আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

​দীর্ঘদিন ধরে ওই এলাকার যাত্রীরা রোদ-বৃষ্টিতে দুর্ভোগ পোহাচ্ছিলেন। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এবং যাত্রী সাধারণের সুবিধার্থে জেলা পরিষদের অর্থায়নে এই যাত্রী ছাউনীটি নির্মাণ করা হচ্ছে।

​ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “যাত্রী সাধারণের কষ্ট লাঘবে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বালিখলা যাত্রী ছাউনীটি নির্মাণের মাধ্যমে এই অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও আরামদায়ক হবে। আমরা জনবান্ধব উন্নয়ন কার্যক্রমে সবসময় জনগণের পাশে আছি।”

​এই উদ্যোগের সার্বিক বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে কিশোরগঞ্জ জেলা পরিষদ। স্থানীয় বাসিন্দারা যাত্রী ছাউনীটি নির্মাণের উদ্যোগ নেওয়ায় জেলা পরিষদের প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ  জানিয়েছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম