আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 28, 2026, 7:44 pm || প্রকাশের তারিখ: June 9, 2026, 10:29 pm
‎আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান হাসি, Savar Cantonment Public School and College এর HSC Batch 2026-এর একজন শিক্ষার্থী।
‎আসসালামু আলাইকুম।

 

আমি ইসরাত জাহান হাসি, Savar Cantonment Public School and College এর HSC Batch 2026-এর একজন শিক্ষার্থী।

বিশেষ প্রতিনিধি হাসিবুল হাসান হাসিব

আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একজন অসহায় মেয়ে হিসেবে। আমি আমার আম্মুর জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি।

 

আমার আম্মু, জেসমিন সিদ্দিকী হ্যাপি, দীর্ঘদিন ধরে Chronic Kidney Disease-এর চতুর্থ ধাপে ভুগছেন। বর্তমানে তাঁর দুটি কিডনিই প্রায় সম্পূর্ণ অকার্যকর হয়ে গেছে। বাংলাদেশে দীর্ঘদিন চিকিৎসা করানোর পরও অবস্থার উন্নতি না হওয়ায় আমরা ইতোমধ্যে চারবার ভারতের CMC হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছি।

 

সেখানে চিকিৎসকেরা জানিয়েছেন, আমার আম্মুর জীবন বাঁচাতে যত দ্রুত সম্ভব কিডনি ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। বর্তমানে তাঁর Creatinine : 8.00 , যা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিদিন তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে।

 

কিডনি ট্রান্সপ্লান্ট এবং পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা আমাদের পরিবারের পক্ষে সম্ভব নয়।

 

তাই আমি দেশ-বিদেশে অবস্থানরত সকল হৃদয়বান ও মানবিক মানুষের কাছে বিনীতভাবে সাহায্যের আবেদন করছি। আপনার সামান্য সহযোগিতাও আমার আম্মুর জীবনের জন্য আশার আলো হয়ে আসতে পারে।

 

আপনাদের কাছে আমার একটাই অনুরোধ—দয়া করে আমার আম্মুর জন্য দোয়া করবেন এবং সম্ভব হলে আর্থিক সহায়তার মাধ্যমে আমাদের পাশে দাঁড়াবেন।

 

আল্লাহ আপনাদের সকলের দান ও সহযোগিতাকে কবুল করুন এবং আমার আম্মুকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।

 

ধন্যবাদ।

 

 

💳 সাহায্য পাঠানোর মাধ্যম:

Bkash / Nagad: 01710533330

 

🏦 NRBC Bank

A/C No: 012731100000726

Routing No: 260260543

 

📞 যোগাযোগ:

01710533330

01856420508

 

সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে সুস্থতা দান করেন এবং আমাদের এই কঠিন পরীক্ষাকে সহজ করে দেন। 🤲

 

📍 ঠিকানা:

ডেন্ডাবর, পল্লীবিদ্যুৎ, আশুলিয়া, সাভার, ঢাকা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম