আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 15, 2026, 10:26 am || প্রকাশের তারিখ: June 11, 2026, 3:45 pm
বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেল ৩টার কিছু পর বাজেট উপস্থাপন শুরু করেন তিনি।তার আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেল ৩টার পর এ অধিবেশন শুরু হয়।এতে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়।বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই বিশেষ সভা হয়।প্রথা অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে তা অনুমোদন করতে হয়।
আজ মন্ত্রিসভার সায় পাওয়ার পর এই বাজেটে সই করবেন রাষ্ট্রপতি।

সভার সূত্র জানায়, এবারের বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিসভার এই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ এই সভা শেষে আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেবেন। এরপর স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের নতুন বাজেট উপস্থাপন করবেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম