আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১২, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ১২, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ: ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল নেওয়ার দাবি
নিজস্ব  প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর কাতাল গঞ্জ মুনসি পুকুর পাড় পাচলাইশ এলাকায় এক ব্যবসায়ীকে একরাত একদিন আটকে রেখে মারধর করে রাজনৈতিক দলের নাম ও প্রভাব খাটিয়ে নগদ ৯৮ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পরিচয়দানকারী রাহাত উল্লাহ রবিন এবং ওয়াহিদুল আলম বাবু।

ভুক্তভোগী ব্যবসায়ী মনজুর আলম, যিনি বহদ্দারহাট এলাকার একটি অপ্পো (Oppo) মোবাইল শোরুমের মালিক, অভিযোগ করেন যে দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে তার কাছে অর্থ দাবি করা হচ্ছিল। দলীয় পরিচয় ও প্রভাবের কথা বলে তাকে মানসিকভাবে চাপ প্রয়োগ করা হয় এবং ব্যবসা পরিচালনায় সমস্যার আশঙ্কা দেখিয়ে একাধিকবার টাকা আদায় করা হয়।

সূত্রে জানা যায় , পররতীতে আরো ৬৫০০০ টাকা এবং অপ্পো A5 Pro Mobile ছিনিয়ে নিয়েছে ব্যবসায়ীর দাবি, দুই দফায় তার কাছ থেকে মোট ১ লাখ ৬৩ হাজার টাকা নেওয়া হয়েছে। সব মিলিয়ে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ।

মনজুর আলম আরও জানান, প্রথমে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও পরে চাঁদার দাবি ক্রমাগত বাড়তে থাকায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তিনি। একপর্যায়ে নিজের ব্যবসা ও নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে দাবিকৃত অর্থ ও মোবাইল ফোন দিতে হয় বলে দাবি তার।

এ ঘটনায় ব্যবসায়ী আইনগত প্রতিকার চেয়ে গত ৭/৬/২০২৬ তারিখে চট্টগ্রাম কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন । মামলা নং ১৫। এজাহার সূত্রে জানা যায় এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মে গভীর রাতে রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার পথে কোতোয়ালী থানাধীন জুবলী রোডের তিন পুলের মাথা এলাকায় হোটেল টাওয়ার ইন-এর সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া অভিযুক্তরা কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার পথরোধ করেন। এরপর পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় ।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাহাত উল্লাহ রবিন ও ওয়াহিদুল আলম বাবুর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয় ব্যবসায়ী মহলের দাবি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি বা প্রভাব বিস্তারের মাধ্যমে অর্থ আদায় করে থাকে, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারা ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম