প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ১৫, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়া থানার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা,বিপি) বিষয়টি নিশ্চিত করে বলেন,গতকাল ১৪ জুন বিকাল ১৭ টা ৩০ মিনিটের সময় আশুলিয়া থানার এসআই (নিঃ) রিয়াজ মাহমুদ ফোর্সসহ ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর ব্যাপারী পাড়া এলাকার 'বর্ণছটা রিসোর্ট'-এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে মোট ০৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আজিজ মন্ডল (৪৫)। তিনি মৃত আব্বাস আলী মন্ডলের পুত্র। আসামির স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার গাবতলী (পাড়াতলী) এলাকায় হলেও, তিনি বর্তমানে আশুলিয়ার জিরাবো এলাকার খলিল মাতবরের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা। বলেন,ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) জনাব শামীমা পারভিনের এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক আসামী জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীর বিষয়টি স্বীকার করেছে,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে মামলা নং- ৯১। এছাড়া তিনি আরও বলেন এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা,সন্ত্রাস দমন এবং অপরাধ নির্মূলে জেলা পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান আগামীতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।
এবিডি.কম/রাজু