আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৩:২৯ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ১৬, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযান: ৫ মাদক কারবারি গ্রেপ্তার,ইয়াবা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক।।।আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা,বিপি) বিষয়টি নিশ্চিত করে বলেন,গতকাল আশুলিয়া থানার এসআই (নিঃ) মোঃ নূর আমিন সংগীয় ফোর্সসহ চারাবাগ উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ জহুরুল ইসলাম ওরফে রনি (৪৫)-কে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে মামলা নং-৯৬ ।
এছাড়া এসআই (নিঃ) নজরুল ইসলাম গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে মোঃ লিওন আলী (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে মামলা নং-১০১।
এছাড়াও এসআই (নিঃ) রাশেদুজ্জামান জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন-মোঃ লাভলু (৫০) ও মোঃ সোহেল (২৫)। তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে মামলা নং-৯৯ ।
এছাড়া এসআই (নিঃ) বিএম মেহেদী হাসান বুড়িরপাড়া বাঁশ বাগান এলাকায় অভিযান চালিয়ে মোঃ আতিকুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে মামলা নং-১০২ ।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা। বলেন,ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) জনাব শামীমা পারভিনের এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক আসামী জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীর বিষয়টি স্বীকার করেছে,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তিনি আরও বলেন এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা,সন্ত্রাস দমন এবং অপরাধ নির্মূলে জেলা পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান আগামীতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম