আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৮, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ১৮, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
বিশ্বকাপের চমক ভোজিনিয়ার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের গোল্ডস্যান্ডস গ্রুপ
নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা যখন সারা বিশ্বের কোটি কোটি দর্শককে এক সুতোয় গেঁথেছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগের ঘোষণা দিয়েছে গোল্ডস্যান্ডস গ্রুপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বিশ্বকাপে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও  বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দেওয়ার ম্যাচে দুর্দান্ত পারফর্মেন্সে সারা বিশ্বের ফুটবল ভক্তদের মন জয় করে নেওয়া কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার মাকে সরাসরি বিশ্বকাপ দেখানোর উদ্যোগ নিতে চায় তারা। কোপ ভার্দে পশ্চিম আফ্রিকার উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র। এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে এসেছে তারা।

বিশ্বকাপে আসার সময় কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়ার ফলোয়ার ছিল মাত্র ৫০ হাজার। তবে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে দুর্দান্ত পারফর্মেন্সের পর মাত্র এক ঘন্টায় তার ফলোয়ার ৬০ লাখ ছাড়িয়ে যায়। গোল্ডস্যান্ডস গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ, ভালোবাসা ও স্বপ্নের প্রতীক। সেই স্বপ্নকে সম্মান জানিয়ে ভোজিনিয়ার মাকে বিশ্বকাপের স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করার সুযোগ করে দিতে প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহাদাৎ হোসেন বাহার বলেন, মাঠে বীরত্বগাথার রচয়িতা ভোজিনিয়ার এই মানবিক গল্প ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়। ভোজিনিয়ার কষ্ট অনুভব করে তার মাকে যুক্তরাষ্ট্রে নিতে পাশে থাকতে চায় বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় হোটেল ডেভেলপার ও হসপিটালিটি ইনভেস্টমেন্ট কোম্পানি গোল্ডস্যান্ডস গ্রুপ।

চ্যানেল 24 আয়োজিত ‘গোল্ডস্যান্ডস প্রবাসী বিশ্বকাপ’ অনুষ্ঠানে বুধবার অতিথি হিসেবে অংশগ্রহণ করে গোল্ডস্যান্ডস গ্রুপের সিইও শাহাদাৎ হোসেন বাহার বলেছেন, ‘ভোজিনিয়া এখন পৃথিবীর মধ্যে একজন বীর। তার একটি ঘটনা আমাকে সাংঘাতিক নাড়া দিয়েছে। তার বিজয়ের হাসির কথা ছিল। কিন্তু সে কান্না করেছে। কাকে নিয়ে কান্না করেছে? মা-কে নিয়ে। যেটা আমাদের সবচেয়ে আবেগের জায়গা। ওই পরিস্থিতির জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি নিজেও একজন মা ভক্ত।

 



তিনি বলেন, আমি ভেবেছিলাম তার মা- তার সঙ্গে আছেন। কিন্তু টাকার অভাবে ভোজিনিয়া তার মাকে খেলা দেখাতে নিয়ে যেতে পারেননি। ভোজিনিয়া তার দেশকে জিতিয়েছেন। কিন্তু মায়ের স্বপ্নকে তিনি বাস্তবে দেখাতে পারেননি। যেটা তার জন্য কষ্টের মুহূর্ত। ফুটবল আসলে কিন্তু শুধু গোলের খেলা কিংবা ট্রফির খেলা নয়। এটার সঙ্গে অনেক আবেগ যুক্ত।

এ প্রসঙ্গে শাহাদাৎ হোসেন বাহার বলেন, আমি ফিফা ও বাফুফের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদি ভোজিনিয়া তার মাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চায় গোল্ডস্যান্ডস গ্রুপ তাদের পাশে থাকার ঘোষণা দিচ্ছে। আমরা হয়তো সরাসরি যোগাযোগ করতে পারবো না, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে ফিফা, কেপ ভার্ডিয়ান ফুটবল ফেডারেশন ও বাফুফেকে অনুরোধ করছি, তারা যেন এই বিষয়টা সমন্বয় করে আমাদের জানায়। তাহলে ভোজিনিয়ার মাকে মাঠে বসে খেলা দেখানোর জন্য যেকোনো ধরনের সহযোগিতার আমরা করবো। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ফিফা, কেপ ভার্ডিয়ান ফুটবল ফেডারেশন ও বাফুফে থেকে আমাদের জানানোর সাথে সাথেই গোল্ডস্যান্ডস গ্রুপ সর্বাত্ম সহযোগিতা করতে প্রস্তুত আছে।’

জানতে চাইলে গোল্ডস্যান্ডস গ্রুপের সিইও বলেন, মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় অর্জন। যদি সব ধরনের আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়, তাহলে ভোজিনিয়ার মাকে বিশ্বকাপের ম্যাচ সরাসরি দেখানোর ব্যবস্থা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।এদিকে, এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করছেন।

করপোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) অংশ হিসেবে বিভিন্ন সময় নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আলোচনায় এসেছে গোল্ডস্যান্ডস গ্রুপ। এবার বিশ্বকাপকে ঘিরে এমন উদ্যোগ বাস্তবায়িত হলে তা দেশের ক্রীড়াপ্রেমীদের কাছেও একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। উল্লেখ্য, পর্যটন খাতে আন্তর্জাতিক মানের হোটেল নির্মাণ এবং এর মালিকানায় বিনিয়োগের সুযোগ সৃষ্টির জন্য প্রতিষ্ঠানটি পরিচিত। এদিকে গোল্ডস্যান্ডস গ্রুপের এই মানবিক উদ্যোগকে শুধু দেশেরই নয়, বিশ্বব্যাপী ক্রীড়ামোদীদের কাছে একটি আবেগময়  ও গ্রহণযোগ্য বলে অভিমত ব্যক্ত করেছেন ফুটবল বিশ্লেষকরা।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম