আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 16, 2026, 1:13 pm || প্রকাশের তারিখ: October 24, 2019, 4:04 pm
শার্শায় ৮দলীয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ তালা ফুটবল একাদশ জয়ী
মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শায় ৮দলীয় নকআউট ভিত্তিক ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রায়ব্রেকারে ৫-৪ গোলে তালা ফুটবল একাদশ মুন্নি কন্সট্রাকশন কাজিরবেড় ফুটবল একাদশকে পরাজিত করে। বৃহষ্পতিবার বিকালে নাভারন খেলোয়ার কল্যান সমিতির আয়োজনে বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় মুন্নি কন্সট্রাকশন কাজিরবেড় ফুটবল একাদশ বনাম তালা ফুটবল একাদশ অংশ গ্রহন করে ১-১ গোলে সমতা আনে।

খেলা শেষে অতিরিক্ত সময়েও কোন দল গোল করতে না পারায় খেলাটি ট্রাইব্রেকারে গড়াই। পরবর্তীতে ট্রায়ব্রেকারে ৫-৪ গোলে তালা ফুটবল একাদশ মুন্নি কন্সট্রাকশন কাজিরবেড় ফুটবল একাদশকে পরাজিত করে। উক্ত খেলায় সেরা গোল দাতার সম্মান অর্জন করে তালা ফুটবল একাদশের আতিক হাসান। ম্যান অব দ্যা ম্যাচ হন। রাইহান ম্যান অব দ্যা ম্যাচ হন মুন্নি কন্সট্রাকশন কাজিরবেড় ফুটবল একাদশের রাইহান।

এ সময় আমন্ত্রিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগর সহ-সভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ-উদ-দৌলা অলক, শার্শা থানার অফিসার ইনচার্য আতাউর রহমান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাভলু, সাবেক খেলোয়াড় দিলিপ কুমার রায়, রুহুল কুদ্দুস কটা, শরিফুল ইসলাম শরিফ, সোহারাব হোসেন, সেলিম রেজা প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম