আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ২০, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: জুন ২০, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
আশুলিয়ায় ৩০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি খোকন আটক
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. শরিফুল ইসলাম খোকন (৪৫) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
শনিবার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা,বিপি)। এসময় তিনি বলেন,গতকাল শুক্রবার (১৯ জুন) বিকাল আনুমানিক ৫টার সময় আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও আশুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মাহবুব উল্লাহ সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে নামে। টিমটি আশুলিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকার একটি মুদির দোকানের সামনের পাকা সড়কে সন্দেহভাজন হিসেবে খোকনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত আাসামি মো. শরিফুল ইসলাম খোকন ঢাকা জেলার আশুলিয়া থানার পাড়াগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত কেসমত আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একজন পেশাদার ও এলাকার চিহ্নিত মাদক কারবারি।
​উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম-সেবা। বলেন,ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) জনাব শামীমা পারভিনের এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। আটক আসামী জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীর বিষয়টি স্বীকার করেছে,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তিনি আরও বলেন এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করা,সন্ত্রাস দমন এবং অপরাধ নির্মূলে জেলা পুলিশের এই নিয়মিত ও বিশেষ অভিযান আগামীতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম