প্রিন্ট এর তারিখ: June 27, 2026, 5:40 pm || প্রকাশের তারিখ: June 27, 2026, 2:44 pm
মানবিকতার পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘অ্যাকশন হিরো’: আশুলিয়াবাসীর আস্থার প্রতীক ওসি তরিকুল ইসলাম
মানবিকতার পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘অ্যাকশন হিরো’: আশুলিয়াবাসীর আস্থার প্রতীক ওসি তরিকুল ইসলাম
মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি
ঢাকা জেলার আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম শুধু একজন দক্ষ ও পেশাদার পুলিশ কর্মকর্তাই নন, তিনি একজন অত্যন্ত মানবিক ও সেবাপরায়ণ মানুষ। একদিকে অসহায় মানুষের জন্য তাঁর দপ্তরের দরজা যেমন সবসময় উন্মুক্ত থাকে, অন্যদিকে অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে তিনি রূপ নেন এক আপসহীন ‘অ্যাকশন হিরো’ হিসেবে।
যোগদানের পর থেকেই আশুলিয়া থানা এলাকাকে সম্পূর্ণ নিরাপদ ও মাদকমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ওসি তরিকুল ইসলাম। মাদকের বিরুদ্ধে তাঁর ‘জিরো টলারেন্স’ নীতি এবং একের পর এক সফল অভিযান পুরো আশুলিয়াজুড়ে সাড়া ফেলেছে। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় না দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কারণে ইতিমধ্যেই তিনি অপরাধী চক্রের আতঙ্কে পরিণত হয়েছেন।
আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তিনি দিনরাত পরিশ্রম করছেন। তাঁর এই আন্তরিকতা, সততা, অটল দায়িত্ববোধ ও মানবিক আচরণ ইতোমধ্যেই আশুলিয়াবাসীর মাঝে গভীর আস্থা ও বিশ্বাসের এক অনন্য প্রতীক হয়ে উঠেছে। সচেতন মহলের মতে, আশুলিয়া থানা যেন দীর্ঘদিন ধরেই এমন একজন জনবান্ধব অথচ অপরাধের বিরুদ্ধে বজ্রকঠিন নেতৃত্বের অপেক্ষায় ছিল।
স্থানীয়দের বক্তব্য: একজন পুলিশ কর্মকর্তা যে একই সাথে এতটা মানবিক এবং অপরাধের বিরুদ্ধে এতটা কঠোর হতে পারেন, তার অনন্য উদাহরণ ওসি তরিকুল ইসলাম। জনসেবায় তাঁর এই নিষ্ঠা ও নিঃস্বার্থ সহযোগিতা নিঃসন্দেহে সর্বস্তরের মানুষের প্রশংসার দাবিদার।
আশুলিয়াবাসীর শান্তি ও জনকল্যাণে ওসির এই গৌরবময় পথচলা অব্যাহত থাকুক— এমনটাই প্রত্যাশা সবার। সর্বস্তরের জনগণ এই সেবাপরায়ণ ও সাহসী পুলিশ কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করছেন।