আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 1, 2026, 2:32 pm || প্রকাশের তারিখ: July 1, 2026, 12:13 pm
দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক
দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রযুক্তি খাতের অভিজ্ঞ ব্যক্তিত্ব হান সেওং-সুক। মঙ্গলবার দেশটির জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ অনুমোদন করেছে। প্রযুক্তি ও ব্যবসা খাতে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে হান সেওং-সুকের। তিনি এর আগে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান ‘নাভের’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনায় তার দক্ষতা দেশজুড়ে ব্যাপকভাবে পরিচিত ও প্রশংসিত।

প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে হান বর্তমান রাষ্ট্রপতি লি জে মিয়ংয়ের মন্ত্রিসভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ওই দায়িত্বে থাকাকালে শিল্পখাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।

বিশ্লেষকদের মতে, প্রযুক্তি ও করপোরেট খাতে দীর্ঘ অভিজ্ঞতা নতুন দায়িত্বে তাকে বাড়তি সুবিধা দেবে। তাদের ধারণা, তার নেতৃত্বে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি, উদ্ভাবন ও শিল্পনীতি আরও গতিশীল হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর উন্নয়নকে এগিয়ে নিতে তার নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা।

সূত্র: রয়টার্স
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম