আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 3, 2026, 5:45 pm || প্রকাশের তারিখ: July 3, 2026, 3:19 pm
​সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তানজিল মিসবাহর নতুন গান ‘সাধের তোতা পাখি’
​​সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তানজিল মিসবাহর নতুন গান ‘সাধের তোতা পাখি’

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সময়ের তরুণ প্রজন্মের সংগীতশিল্পী ও গীতিকার তানজিল মিসবাহ যেন সাফল্যের আরেক নাম।একের পর এক হিট গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয়ে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় তার নতুন গান ‘সাধের তোতা পাখি’ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।
​গানটির প্রতিটি পরতে পরতে যেন মুগ্ধতার ছোঁয়া। ‘সাধের তোতা পাখি’ গানটির কথা লিখেছেন শিল্পী নিজেই। তানজিলের নিজস্ব গায়কী আর শ্রুতিমধুর সুর গানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
​তবে গানের পাশাপাশি এর মিউজিক ভিডিওটিও দর্শকদের বাড়তি আনন্দ দিচ্ছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন দক্ষ নির্মাতা হাসান রনি। তার নান্দনিক নির্মাণশৈলী এবং ক্যামেরার কারুকাজ গানটিকে ভিজ্যুয়ালি করেছে মনোমুগ্ধকর। ভিডিওতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী ও নাট্যকার লামহা। নিজের অনবদ্য অভিনয় ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে তিনি গানে যোগ করেছেন নতুন মাত্রা, যা দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
​বর্তমানে গানটি টিকটক, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দারুণভাবে ট্রেন্ডিংয়ে রয়েছে। সাধারণ শ্রোতা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার—সবাইকে এই গানের তালে মেতে উঠতে দেখা যাচ্ছে। একের পর এক হিট গান উপহার দিয়ে তানজিল মিসবাহ যে সংগীতাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন, ‘সাধের তোতা পাখি’ তার জ্বলন্ত প্রমাণ।
​সুর আর কথা যেখানে মিলেমিশে একাকার, সেখানে লামহার সাবলীল অভিনয় আর হাসান রনির নির্মাণ—সব মিলিয়ে এটি হয়ে উঠেছে বর্তমান সময়ের অন্যতম সেরা একটি প্রজেক্ট। গানটির এই আকাশচুম্বী জনপ্রিয়তা যে আরও কিছুদিন অব্যাহত থাকবে, তা বলাই বাহুল্য।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম