প্রিন্ট এর তারিখ: July 5, 2026, 11:17 pm || প্রকাশের তারিখ: July 5, 2026, 8:29 pm
মো. শহিদুল ইসলাম: বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)-এর উদ্যোগে রাজধানীর মিরপুর ডিওএইচএস-সংলগ্ন একটি কনফারেন্স হলে দলের পূর্ণাঙ্গ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোহেল রানার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁকে সংবর্ধনা জানানো হয় এবং তাঁর নেতৃত্বে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
সভায় কাউন্সিল প্রক্রিয়ার মাধ্যমে সর্বসম্মতিক্রমে মোঃ সোহেল রানাকে দলের চেয়ারম্যান এবং মোঃ নাজমুল আলমকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। এ ছাড়া লায়ন মোহাম্মদ জাহিদ হোসেন পলাশকে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসাবে ঘোষণা করা হয় । কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, নবনির্বাচিত নেতৃত্ব ৪ জুলাই ২০২৬ থেকে ৪ জুলাই ২০৩১ পর্যন্ত পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
সভায় বক্তারা বলেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ সংস্কারবাদী পার্টিকে আরও সুসংগঠিত, গণমুখী ও জনসম্পৃক্ত রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা, গণতান্ত্রিক মূল্যবোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় দলের গণমাধ্যম কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে একাধিক অনলাইন নিউজ চ্যানেল চালুর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সুলভ মূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহের উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম বিশ্বাস, মোঃ হারুনুর রশিদ, অ্যাডভোকেট মিজানুর রহমান, মোহাম্মদ তানজিল হোসেন মির্জা, মোঃ আবু হেলাল আল মামুন, আলীফ হোসেন বিপ্লব, মোঃ শাফি, মোহাম্মদ মিঠু, মোহাম্মদ রহিম শেখ, প্রখর মল্লিক, শফিক ভাইসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।