
আশুলিয়া মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রাজু বলেন,"দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী বীর শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের সেই রক্তক্ষয়ী চেতনাকে ধারণ করেই আমাদের এই নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব যাত্রা শুরু করেছে। আমরা আশুলিয়াবাসীকে একটি সুশৃঙ্খল ও জবাবদিহিতামূলক সাংবাদিকতা উপহার দিতে চাই। কোনো অপশক্তির কাছে মাথা নত না করে, সত্যের পক্ষে আমাদের কলম চলবে।"
সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার বলেন,"সাংবাদিকতা সমাজের দর্পণ। নবগঠিত এই ক্লাবের মূল লক্ষ্যই হলো দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চা করা। আমরা আশুলিয়ার সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা নীতিনির্ধারকদের কাছে তুলে ধরব। একই সাথে এই ক্লাব স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।"
অনুষ্ঠানে উপস্থিত যৌথ বিবৃতিতে বলেন,"আজকের এই শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আমরা শপথ নিলাম যে,আমরা সর্বদা দেশ ও জনগণের পক্ষে কথা বলব। সাংবাদিকতার নীতি ও আদর্শ বজায় রেখে আশুলিয়া মডেল প্রেসক্লাবকে আমরা এই অঞ্চলের একটি অন্যতম আদর্শ সংগঠন হিসেবে গড়ে তুলব।"
এ সময় আশুলিয়া মডেল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সহ-সভাপতি মো: মোজাম্মেল হোসেন রাতুল,সহ-সভাপতি মো: ওবায়দুর রহমান কালাম,সিনিয়র যুগ্নু সাধারণ সম্পাদক মাহাবুর আলম মানিক,যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম জাহাঙ্গীর আলম স্বপন,অর্থ সম্পাদক মো: আশরাফ আলী, দপ্তর সম্পাদক শিহাব,প্রচার সম্পাদক খোকন হাওলাদার,মহিলা বিষয় সম্পাদিকা প্রিয়াঙ্কা,কার্যনির্বাহী সদস্য রবি,সদস্য বজলু রহমান ও রুবেলসহ প্রমুখ।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম