প্রিন্ট এর তারিখ: July 4, 2026, 5:11 am || প্রকাশের তারিখ: October 25, 2019, 8:42 am
মেধাবী শিক্ষার্থী সুচিত্রাকে ল্যাপটপ প্রদান করলেন, মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান
আমাদেরবাংলাদেশ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাওয়া, হতদরিদ্র মেধাবী শিক্ষার্থী সুচিত্রাকে ল্যাপটপ প্রদান করলেন, মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। সুচিত্রা টাঙ্গাইলের গোপালপুরে ধোপাকান্দি ইউনিয়নের সাহাপুর গ্রামের, সন্তোষ রায়ের মেয়ে। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আমীর খসরু সাহেবের কার্যালয়ে সুচিত্রার হাতে ল্যাপটপটি তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রমুখ