আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 9, 2026, 12:05 am || প্রকাশের তারিখ: July 8, 2026, 9:39 pm
তানোরে কলেজের অধ্যক্ষসহ ৩ জন দায়িত্ব থেকে অব্যাহতি
তানোরে কলেজের অধ্যক্ষসহ ৩ জন দায়িত্ব থেকে অব্যাহতি

আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:

রাজশাহী,শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দায়িত্বজ্ঞানহীনতার চরম নজির গড়ল রাজশাহীর তানোর সরকারি আব্দুল করিম সরকার কলেজ। চলতি এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো গত বছরের (২০২৫ সালের) প্রশ্নপত্র! এই বড় ধরনের অনিয়মের অভিযোগে অবশেষে কলেজ অধ্যক্ষসহ তিনজনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ২ জুলাই এইচএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন কালীগঞ্জ হাট ডিগ্রি কলেজের ৭ জনসহ মোট ১১ জন শিক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের এমসিকিউ প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট শিক্ষকরা তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়, ভুক্তভোগী শিক্ষার্থীদের বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি প্রদর্শন করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, শিক্ষার্থীরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অবগত করলে তোলপাড় শুরু হয়।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক সেকেন্দার আলী ও আফজাল হোসেনকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র সচিব হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন গোলাম নবী।

ক্ষুব্ধ অভিভাবকরা জানিয়েছেন,আমাদের সন্তানদের শিক্ষাজীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নাঈমা খান বলেন,ঘটনাটি জানার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।

ভুক্তভোগী ওই ১১ শিক্ষার্থীর ফলাফলে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেই অনুরোধ জানিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হয়েছে।
অধ্যক্ষ প্রফেসর ড. মোস্তফা কামাল ভুল স্বীকার করে দাবি করেছেন, শিক্ষকদের অনিচ্ছাকৃত ভুলের কারণে এমনটি ঘটেছে এবং বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম