আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 14, 2026, 4:40 pm || প্রকাশের তারিখ: July 14, 2026, 3:05 pm
রাজশাহী শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের উত্তাল বিক্ষোভ: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবি:
রাজশাহী শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের উত্তাল বিক্ষোভ: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবি:

 

আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:

১৪ জুলাই, ২০২৬ রাজশাহী শিক্ষা বোর্ড প্রাঙ্গণ আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এক উত্তাল পরিস্থিতিতে পরিণত হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বোর্ড ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

সকাল থেকে শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে সমবেত হন। একপর্যায়ে তারা মূল ফটক পেরিয়ে বোর্ডের ভেতরে প্রবেশ করেন এবং স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। শিক্ষার্থীদের এই আকস্মিক অবস্থানে বোর্ডের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা প্রধানত তিনটি দাবির কথা জানিয়েছেন,
১. শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ।
২. বর্তমান শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার।
৩. শিক্ষার্থীদের একাডেমিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য যৌক্তিক দাবি।

বিক্ষোভের মুখে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে শিক্ষার্থীরা তাদের দাবিনামা সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণের পর বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলে জানানোর আশ্বাস দেন।

পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য বোর্ডের প্রধান ফটকের বাইরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, শিক্ষা বোর্ড চত্বরে অতিরিক্ত পুলিশ প্রহরা বজায় রাখা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
শিক্ষার্থীদের এই বিক্ষোভকে কেন্দ্র করে শিক্ষা বোর্ড এলাকায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোর্ডের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম