আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 6:59 pm || প্রকাশের তারিখ: July 17, 2026, 4:43 pm
যশোরে ৭৮ এতিম শিশুর মাঝে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের সহায়তা
যশোরে ৭৮ এতিম শিশুর মাঝে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের সহায়তা

 

যশোর প্রতিনিধি 

 

জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় যশোরের ৭৮ জন এতিম শিশুর মাঝে তিন মাসের খাদ্যসামগ্রী, হাইজিন প্যাক, নতুন পোশাক এবং জুতা-মোজা বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। সংস্থাটির যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের কর্মকর্তা সাজিদ আল আহাদ। তিনি এতিম শিশুদের হাতে খাদ্যসামগ্রী, হাইজিন প্যাক ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন।

 

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ দেশের বিভিন্ন জেলায় মোট ৪০০ এতিম শিশুর কল্যাণে কাজ করছে। এর অংশ হিসেবে যশোরের ৭৮ জন শিশুর জন্য এবছরের দ্বিতীয় মেয়াদের সহায়তা প্রদান করা হয়েছে।

 

প্রতিটি শিশুকে খাদ্যসামগ্রী হিসেবে ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি মিল্ক পাউডার, ৩ জার হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস, ১.৫ কেজি বাদাম, ৩ জার বিস্কুট, ৩ বক্স চকলেট এবং ৬ কেজি মৌসুমি ফল প্রদান করা হয়।

 

এছাড়া হাইজিন প্যাকে ছিল ৪টি টুথপেস্ট, ৪টি টুথব্রাশ, ৬টি গোসলের সাবান, ১২টি কাপড় ধোয়ার সাবান, ৪টি হ্যান্ডওয়াশ, ৪টি বডি লোশন, ৪টি মেরিল পেট্রোলিয়াম জেলি, ১টি চিরুনি ও ১টি নেল কাটার। পাশাপাশি প্রতিটি শিশুকে নতুন পোশাক, জুতা ও মোজাও প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, ফারুক, মামুন, আমির হামজা ও কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ ভবিষ্যতেও এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম