আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 6:20 pm || প্রকাশের তারিখ: July 18, 2026, 3:38 pm
কুষ্টিয়ায় মাদক বিরোধের জেরে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা।
কুষ্টিয়ায় মাদক বিরোধের জেরে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা।

নাইম বিশ্বাস, কুষ্টিয়া 

 

​কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে সশস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

​নিহতরা হলেন ফারুক হোসেন (৪০) ও আব্দুল শেখ (২৫)। হামলায় আহত আরও দুজন বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​পুলিশ ও স্থানীয়রা জানান, মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে প্রায় শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। ঘটনার পর পুলিশ দুজনকে আটক করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম