আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 5:56 pm || প্রকাশের তারিখ: July 23, 2026, 3:54 pm
বিনামূল্যে ভ্রমণের দিন শেষ: রাজশাহী রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ:
বিনামূল্যে ভ্রমণের দিন শেষ: রাজশাহী রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ:

 

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

 

২৩ জুলাই বৃহস্পতিবার যাত্রীসেবার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজশাহী রেলওয়ে স্টেশনে কড়াকড়ি আরোপ করেছে কতৃর্পক্ষ। এখন থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিনা টিকিটের কোনো যাত্রী প্রবেশ করতে পারবেন না। স্টেশন এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে রেলওয়ে প্রশাসন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,স্টেশনে অননুমোদিত প্রবেশ রোধ এবং বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারীদের আইনের আওতায় আনতে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। বিনা টিকিটে স্টেশনে প্রবেশ বা ভ্রমণ করার সময় ধরা পড়লে নিয়মানুযায়ী কঠোর জরিমানা আদায়সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

অপ্রীতিকর পরিস্থিতি,আর্থিক জরিমানা এবং আইনগত ঝামেলা এড়াতে সকল যাত্রীকে সবসময় সঠিক ও বৈধ টিকিট কেটে স্টেশনে প্রবেশ এবং ট্রেনে ভ্রমণ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। রেলওয়ের সেবার মান বৃদ্ধি এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সম্মানিত যাত্রীদের সচেতন ও দায়িত্বশীল সহযোগিতা একান্তভাবে কাম্য। রেলওয়েকে নিরাপদ ও যাত্রীবান্ধব রাখতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম