আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 2:10 pm || প্রকাশের তারিখ: July 24, 2026, 12:09 pm
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

 

নাঈম বিশ্বাস (​কুষ্টিয়া) |

​কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পক্ষ থেকে ৮ জন ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের একটি প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায়।

​বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা নদীপথে সাঁতরে দুই জন পুরুষ, চার জন নারী ও দুই জন ট্রান্সজেন্ডারসহ মোট আট জন অজ্ঞাত ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করছিল।

​বিজিবির সতর্ক টহলদল বিষয়টি দ্রুত শনাক্ত করে কড়া বাধা দেয়। বিজিবির কঠোর অবস্থানের মুখে পড়ে ওই ব্যক্তিরা বাধ্য হয়ে নদীপথেই ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

​কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘন রোধে বিজিবি সবসময় সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্ত এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম