প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 8:46 pm || প্রকাশের তারিখ: July 24, 2026, 6:30 pm
হড়গ্রাম নতুনপাড়া ঈদগাহ পরিদর্শন ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করলেন রাসিক প্রশাসক:
আজিজুর,ইসলাম,স্টাফ রিপোর্টার:
রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ এলাকার উন্নয়ন কার্যক্রমে গতি আনতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠ সরেজমিন পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান।
শুক্রবার দুপুরে তিনি এই ঈদগাহ মাঠ পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত স্থানীয় এলাকাবাসীর সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন।
এলাকাবাসীর দাবির প্রতি ইতিবাচক সাড়া
পরিদর্শনকালে স্থানীয় এলাকাবাসী ও মুরুব্বিরা রাসিক প্রশাসক মহোদয়ের কাছে ঈদগাহ মাঠের সার্বিক উন্নয়ন, জানাজা শেড নির্মাণ এবং পর্যাপ্ত আলোকায়ন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরেন। এলাকাবাসীর দীর্ঘদিনের এসব সমস্যা ও চাহিদার কথা শুনে প্রশাসক মহোদয় অত্যন্ত আন্তরিক ও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
তিনি দ্রুত সময়ের মধ্যে এসব সমস্যা সমাধান এবং ঈদগাহ মাঠের আধুনিকায়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণের জোরালো আশ্বাস প্রদান করেন। প্রশাসকের এমন দ্রুত ও ইতিবাচক আশ্বাসে সন্তোষ প্রকাশ করে স্থানীয় এলাকাবাসী রাসিক প্রশাসক মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিদর্শন ও মতবিনিময় সভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি আলহাজ্ব সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী নয়ন।
এছাড়া স্থানীয় মসজিদ কমিটির নেতৃবৃন্দ, গোরস্থান কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন।