প্রিন্ট এর তারিখ: July 24, 2026, 8:45 pm || প্রকাশের তারিখ: July 24, 2026, 6:32 pm
গোদাগাড়ী ওয়াসা পানি প্রকল্প পরিদর্শন করলেন এমপি অধ্যাপক মুজিবুর রহমান: বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ:
গোদাগাড়ী ওয়াসা পানি প্রকল্প পরিদর্শন করলেন এমপি অধ্যাপক মুজিবুর রহমান: বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ:
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
আজ ২৪ জুলাই গোদাগাড়ী ওয়াসা ,চায়না,পানি প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। পরিদর্শনকালে তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং প্রকল্পের দায়িত্বে থাকা প্রধান কর্মকর্তার সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন,বিশুদ্ধ পানি সরবরাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনসেবামূলক উদ্যোগ। স্থানীয় জনগণের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে পারস্পরিক সমন্বয় এবং যোগাযোগ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন তিনি।
তিনি আরও বলেন, প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করলে সৎ, দক্ষ ও দায়িত্বশীল জনবল প্রদানে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন
রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক
রাজশাহী জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. মোঃ ওবায়দুল্লাহ।
গোদাগাড়ী উপজেলা আমীর মাস্টার নোমান আলীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ
পরিশেষে, জনস্বার্থে নিরাপদ ও বিশুদ্ধ পানির সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে এ ধরনের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়নের জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান অতিথি।