আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ২৫, ২০১৯, ২:৪৩ অপরাহ্ণ
সাভারে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
শহিদুল ইসলাম সাগর সাভার: সাভারে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৪ এর একটি অভিযানিক দলের সদস্যরা। এসময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করেন র‌্যাব। শুক্রবার বিকেল ৪ টার দিকে সাভারের রাজ ফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রি কালে  ক্রেতা সেজে তাদের আটক করেন। মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত পিকআপ ভ্যান ((ঢাকা মেট্রো-ন-১৩-৬৮৮৬) থেকে ২৪৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটকৃতরা হলো- দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার দৌরপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনর ছেলে মোঃ আমজাদ হোসেন (৪৪) ও  একই থানার দাদুল পশ্চিমপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে নাইম ইসলাম (৩৮)। র‌্যাব- ৪ এর সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক মেজর শিবলী মোস্তফা জানান, আসামীরা দিনাজপুর জেলার সীমান্ত দিয়ে ভারতীয় এই ফেন্সিডিল আমদানী করে সাভার ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো বলে র‌্যাব ৪  জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা এসব তথ্য  র‌্যাবের নিকট জানিয়েছেন।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম