প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 1:36 am || প্রকাশের তারিখ: July 25, 2026, 11:37 pm
বিশেষ প্রতিনিধি।। সংবাদপত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননায় ভূষিত হয়েছেন ‘দৈনিক জনতা’ পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন।
আজ শনিবার (২৫ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচা মেলা মিলনায়তনে ‘দৈনিক দিন প্রতিদিন’ পত্রিকার ১২তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক প্রশাসক আবদুস সালাম সম্পাদক ওবায়দুর রহমান শাহীনের হাতে এই বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের গণমাধ্যমে দৈনিক জনতা পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সম্পাদক ওবায়দুর রহমান শাহীনের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ১২তম বর্ষপূর্তি উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে শুভকামনা জানান এবং সুস্থ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব,সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিডি.কম/রাজু