প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 8:08 pm || প্রকাশের তারিখ: July 26, 2026, 6:36 pm
রাজশাহীতে নেসকোর ভূতুড়ে বিলের প্রতিবাদ, স্মারকলিপি প্রদা:
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
২৬ জুলাই ২০২৬, রাজশাহী নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি-নেসকোর বিদ্যুৎ গ্রাহকদের চরম ভোগান্তিতে ফেলা অস্বাভাবিক ও ভূতুড়ে বিল প্রত্যাহারের দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার সকালে নেসকো’র ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে নেসকো’র প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রচেষ্টারও তীব্র বিরোধিতা করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাস ধরে রাজশাহী অঞ্চলের বিপুল সংখ্যক গ্রাহক তাদের বাস্তব ব্যবহারের চেয়ে অস্বাভাবিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিল পাচ্ছেন। সমপরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেও পূর্ববর্তী মাসগুলোর তুলনায় ক্ষেত্রবিশেষে দ্বিগুণ-তিনগুণ বিল আসায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আর্থিক চাপ সৃষ্টি হয়েছে। এই ভুল বিল অবিলম্বে বাতিল ও সংশোধনের লক্ষ্যে সাত দফা দাবি পেশ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরে বলা হয়,
ভূতুড়ে বিদ্যুৎ বিলগুলো পুনঃপরীক্ষা করে ভুল বিল,বাতিল ও সংশোধন করতে হবে।
গ্রাহক হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশল মশিউর রহমান গ্রাহকদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এসময় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জামাত খান, বাপা’র সভাপতি প্রকৌশলী মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, সাবেক ছাত্রনেতা রায়হান সম্রাট এবং প্রকৌশলী খাজা তারেক। তারা অবিলম্বে দাবিগুলো মেনে নিয়ে গ্রাহকদের স্বস্তি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।