আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 10:51 pm || প্রকাশের তারিখ: July 27, 2026, 9:27 pm
কুষ্টিয়ায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
কুষ্টিয়ায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

​নাঈম বিশ্বাস,কুষ্টিয়া:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক আসলাম হোসেনের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে "খ" সার্কেলের বিশেষ অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।​সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১০:০০ টা থেকে ১০:৩০ টা পর্যন্ত কুষ্টিয়া সদর থানাধীন চৌড়হাস কলাবাগ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আসামির নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।​অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন— মোঃ আসাদ (৪০), পিতা: মৃত আকমল শেখ, মাতা: কুলছুম বেগম, সাং- চৌড়হাস কলাবাগ, থানা: কুষ্টিয়া সদর, জেলা: কুষ্টিয়া।​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে অধিদপ্তরের জিরো টলারেন্স নীতি ও নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি বা মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি আইনের আওতার বাইরে থাকবে না।" সমাজ থেকে মাদকের নাম মুছে দিতে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম