প্রিন্ট এর তারিখ: July 27, 2026, 10:52 pm || প্রকাশের তারিখ: July 27, 2026, 9:28 pm
রাজবাড়ীর কালুখালীতে মাদক, ইভটিজিং ও বাল্যবিয়েবিরোধী সচেতনতামূলক সেমিনার
নাফিজ আহমেদ ,রাজবাড়ী প্রতিনিধিঃ
তরুণ সমাজকে মাদকের কুপ্ৰভাব থেকে রক্ষা করা, ইভটিজিং প্রতিরোধ এবং বাল্যবিয়ে নামক সামাজিক অভিশাপ দূরীকরণের লক্ষ্যে রাজবাড়ীর কালুখালীতে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে এক বিশেষ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় কালুখালী উপজেলার সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সচেতন ও অবহিতকরণের উদ্দেশ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামালের সার্বিক নির্দেশনা ও দিকনির্দেশনায় সেমিনারটি পরিচালনা করেন এসআই নজরুল ইসলাম। সেমিনারে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে সামাজিক অপরাধ এবং আইনশৃঙ্খলা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করা হয়।
অনুষ্ঠানে সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, সহকারী শিক্ষক সাজাহান আলী, মোয়াজ্জেম হোসেন, হাফিজা খাতুন, শোভা রানী বিশ্বাস ও মিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন, শুধু বই-পুস্তকের প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের একজন সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে দৈনন্দিন পাঠ্যক্রম রুটিনের পাশাপাশি নিয়মিত নৈতিক শিক্ষা দেওয়া জরুরি। এ সময় কালুখালী থানা পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানানো হয় এবং যে কোনো আইনি সহায়তায় পুলিশের সহযোগিতা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।