আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ২৫, ২০১৯, ৩:৫৭ অপরাহ্ণ
শরণখোলা প্রেসক্লাবের সভাপতি লিটন,সম্পাদক মহিদুল
আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি :  বাগেরহাটের শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে ইসমাইল হোসেন লিটন সভাপতি ও মহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাবের ১৬ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুজ্জামান খান।
এ সময় শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ, ওসি (তদন্ত) মফিজুল ইসলাম শেখ এবং এসআই স্বপন উপস্থিত ছিলেন। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি মিজানুর রাকিব, যুগ্ম-সাধারণ সম্পাদক এমাদুল হক শামীম, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান আকন, প্রচার-প্রকাশনা-দপ্তর সম্পাদক সাবেরা ঝর্ণা, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে বাবুল দাস, আসাদুজ্জামান মিলন, নজরুল ইসলাম আকন, এড. শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম সাগর।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম