আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 2:59 pm || প্রকাশের তারিখ: July 30, 2026, 1:19 pm
কুষ্টিয়ার ভেড়ামারায় ১০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুষ্টিয়ার ভেড়ামারায় ১০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নাইম বিশ্বাস, ​কুষ্টিয়া:

কুষ্টিয়ার ভেড়ামারায় ১০০ গ্রাম গাঁজাসহ মোছাঃ রেশমা খাতুন (৫০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।​পুলিশ সূত্রে জানা যায়, ২৯ জুলাই (বুধবার) সন্ধ্যায় উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার গনি শাহ মাজারের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেশমা খাতুন গোলাপনগর (মেথরপাড়া) এলাকার মৃত ভেজালের স্ত্রী এবং মৃত প্রান আলীর মেয়ে। তিনি বর্তমানে স্থানীয় জবলুর বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।​কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিক-নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ শাহের আলীর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।​গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় গোলাপনগর গনি শাহ মাজারের সামনে অভিযান চালিয়ে রেশমা খাতুনকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।​এ ঘটনায় ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা (নম্বর-২৬, তারিখ: ২৯/০৭/২০২৬) দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম