আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 31, 2026, 12:25 am || প্রকাশের তারিখ: July 30, 2026, 10:21 pm
কুষ্টিয়ায় ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, মোবাইল কোর্টে সাজা
কুষ্টিয়ায় ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, মোবাইল কোর্টে সাজা

 

নাঈম বিশ্বাস, ​কুষ্টিয়া

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়।​বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) কুষ্টিয়া সদর থানাধীন কুঠিপাড়া বাঁধ ও হরিশংকরপুর খাপাড়াসহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার পরিদর্শক মো. আবুল কালাম আজাদের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিউল আলম। তিনি বিচারকার্য পরিচালনা করে আসামিদের বিরুদ্ধে এই রায় প্রদান করেন।​সাজাপ্রাপ্ত আসামিরা হলেন:১. মো. আরিফ (৪৫), পিতা- মৃত মোস্তফা, মাতা- মোছা. সাহিদা বেগম, সাং- আমলাপাড়া, থানা ও জেলা- কুষ্টিয়া। (মোবাইল কোর্ট মামলা নম্বর: ১৪৮৮/২৬)২. মো. শুভ ফারাজী (৩০), পিতা- মো. শহর আলী, সাং- হরিশংকরপুর, থানা ও জেলা- কুষ্টিয়া। (মোবাইল কোর্ট মামলা নম্বর: ১৪৮৯/২৬)​অভিযানকালে উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা। মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম