আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 2, 2026, 3:11 pm || প্রকাশের তারিখ: August 2, 2026, 1:15 pm
ভৈরবের আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি রুবেল গ্রেপ্তার
ভৈরবের আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি রুবেল গ্রেপ্তার

নাজমুল ইসলাম নাহিদ, 

​কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবের বহুল আলোচিত আকবরনগর ও মিরারচরের দুই পক্ষের মারামারির ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

​রোববার (২ আগস্ট) ভোররাত ৩:০০ ঘটিকার সময় বাজিতপুর থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত রুবেল মিয়া ভৈরব থানার আকবরনগর এলাকার আক্তার মিয়ার ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব থানার আকবরনগর ও মিরারচরের দুই পক্ষের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী মারামারি ও হত্যাকাণ্ডের পর থেকেই আসামি রুবেল মিয়া পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি আভিযানিক দল বাজিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ সংঘটিত করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের সার্বিক সুরক্ষা নিশ্চিতকরণ ও আইনের অনুশাসন বাস্তবায়নে সর্বদা তৎপর ও অঙ্গীকারবদ্ধ। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম