আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 15, 2026, 2:06 am || প্রকাশের তারিখ: August 3, 2026, 11:28 am
হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তির কাছাকাছি ইরান
হরমুজ প্রণালিতে একটি নতুন সামুদ্রিক পথ নিয়ে ওমানের সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইরান। সামাজিকমাধ্যম এক্সে করা পোস্টে এ কথা জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।এতে বলা হয়, হরমুজ প্রণালিতে একটি নতুন সামুদ্রিক পথ নিয়ে গত দুই মাস ধরে ওমানের সঙ্গে ইরানের আলোচনা চলছে। তেহরান বলছে, এই আলোচনায় মার্কিন চাপের কোনো ভূমিকাই ছিল না।
সামাজিকমাধ্যম এক্সে করা পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, গত সাত-আট দিনে আলোচনা আরো জোরদার হয়েছে। তিনি বলেন, মার্কিন হস্তক্ষেপ ও হুমকি আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করার পরিবর্তে ব্যাহত করেছে।বাঘাই বলেন, তেহরান ও মাস্কাট বিদ্যমান করিডোরগুলো থেকে আলাদা, হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি নতুন সামুদ্রিক পথ নিয়ে চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা এখন উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য পথে সমঝোতায় পৌঁছাতে যাচ্ছি— সেটি উত্তরের পথও নয়, দক্ষিণের পথও নয়— বরং এমন একটি পথ যা উভয় পক্ষের সার্বভৌম অধিকারকে সম্মান করবে এবং আমাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করবে।’

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম