প্রিন্ট এর তারিখ: August 7, 2026, 3:55 pm || প্রকাশের তারিখ: August 7, 2026, 1:26 pm
সাভার ঢাকা।। সাভারে পূর্ব শত্রুতার জের ধরে এক নারী, তাঁর পরিবারের সদস্য এবং ভাড়াটিয়াদের অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন পার করছে ভুক্তভোগী পরিবারটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এ ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ভুক্তভোগী নারী ফিরোজা। জিডিতে অভিযুক্তরা হলেন-মো. জাহিদ (৫৮), শফিফুল ইসলাম (৪০), মো. জনি ইসলাম (৩৩) এবং নাজমুল (৬০)।
ভুক্তভোগী ফিরোজা জানান, গত ৫ আগস্ট (বুধবার) দুপুরে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা তাঁদের বাসার সামনে এসে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা ফিরোজা, তাঁর পরিবারের সদস্য ও বাসার ভাড়াটিয়াদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হন। এ সময় অভিযুক্তরা তাঁদের প্রাণনাশের হুমকিও দেন।
তিনি আরও অভিযোগ করেন, এর আগেও অভিযুক্তরা তাঁদের বাড়ির মূল গেটে তালা ঝুলিয়ে দেন এবং একাধিকবার বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি-ধামকি প্রদর্শন করে আসছেন। ঘটনার পর থেকে এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোড় দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ভুক্তভোগী নারীর পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিডি.কম/রাজু