আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 8, 2026, 3:45 am || প্রকাশের তারিখ: August 8, 2026, 12:44 am
দৌলতপুরে ১৬২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক
দৌলতপুরে ১৬২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

​নাঈম বিশ্বাস,কুষ্টিয়া :

কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজু আহমেদ (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।​শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার হিসনাপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।​আটক রাজু আহমেদ কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ঝাউতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের একটি দল ৭ আগস্ট রাতে হিসনাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন রাজু আহমেদকে আটক করে তার শরীর ও ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে নিষিদ্ধ ও নেশাজাতীয় ১৬২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।​দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম