৩৬ শে জুলাইয়ের শহীদদের স্মরণে ছাত্র অধিকার পরিষদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মোস্তাবিন সিয়াম বিশেষ প্রতিনিধি:
৩৬ শে জুলাইয়ের ঐতিহাসিক জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ঢাকা জেলা উত্তর শাখা। রাজধানীর উপকণ্ঠে আয়োজিত এই দ্বিপাক্ষিক ফুটবল ম্যাচে মুখোমুখি লড়াই করে ঢাকা জেলা উত্তর ও ঢাকা জেলা দক্ষিণ শাখা ছাত্র অধিকার পরিষদ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ ঢাকা জেলার আহ্বায়ক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "৩৬ শে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ আমাদের নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ রেখে শহীদদের আদর্শ ও রক্তের ঋণ স্মরণে রাখতেই আমাদের এই উদ্যোগ।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাহসান খান শান্ত। অনুষ্ঠানটির সার্বিক সভাপতিত্ব ও পরিচালনায় ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র অধিকার পরিষদের সভাপতি শ্রী অর্ণব কুমার হিরা।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইকরাম চৌধুরী এবং সাভার থানা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও থানার নেতাকর্মীবৃন্দ।
উদ্দীপনাপূর্ণ এই প্রীতি ফুটবল ম্যাচটি দেখতে স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা মাঠে উপস্থিত হন। খেলা শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে স্মারক ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত নেতৃবৃন্দ
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম