আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 10, 2026, 5:30 pm || প্রকাশের তারিখ: August 10, 2026, 3:14 pm
বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা
বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা

 

 

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

 

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪টি পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত গোপালগঞ্জে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় নিহত ৬৪ জনের পরিবার এবং আহত ১০ জনসহ মোট ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৩ কোটি ৪৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

আজ সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্য ও আহত ব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

বিআরটিএ গোপালগঞ্জের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান। এ সময় বিআরটিএ গোপালগঞ্জের সহকারী পরিচালক (ইঞ্জিন) মো. হাবিবুর রহমানসহ জেলা প্রশাসন ও বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য এবং আহত ব্যক্তিদের হাতে ৫ লাখ, ৩ লাখ ও ১ লাখ টাকা করে সরকারি আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

সহায়তা পাওয়া পরিবারের সদস্যরা বলেন, সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ হওয়ার নয়। তবে দীর্ঘদিন পর সরকারের এই আর্থিক সহায়তা তাঁদের কঠিন সময়ে কিছুটা স্বস্তি দেবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার ধারাবাহিকতার অংশ হিসেবে গোপালগঞ্জে এবার ৭৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ৩ কোটি ৪৬ লাখ টাকা অনুদান দেও য়া হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম