আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: August 10, 2026, 5:46 pm || প্রকাশের তারিখ: August 10, 2026, 3:48 pm
এসএসসির ফলাফলে সেরা বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজ…
এসএসসির ফলাফলে সেরা বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজ...

 

 বুড়িচং কুমিল্লা প্রতিনিধি 

 

কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বুড়িচং মডেল এন্ড কলেজ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

 

এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ০৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া মোট ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫২ জন শিক্ষার্থী সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ফলাফলে বুড়িচং মডেল এন্ড কলেজ উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য এসেছে। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম